আসসালামু আলাইকুম। ইনস্ট্রগ্রাম অ্যাকাউন্ট প্রোফাইল। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ইনস্ট্রগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি পরিবর্তন বা যুক্ত করতে হয়। তাহলে চলুন শুরূ করা যাক। তার আগে বলে নিতে চাই আপনি যদি আমাদের ব্লগে নতুন হয়ে থাকেন ফলো করতে ভুলবেন না। আর যদি অলরেডি ফলো করে থাকেন অসংখ্য ধন্যবাদ।
ইনস্ট্রগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল ছবি পরিবর্তন করতে নিচের ধাপটি অনুসরন করুনঃ
০১. অ্যাপ খুলুন: আপনার মোবাইলে Instagram অ্যাপটি ওপেন করুন।
০২. প্রোফাইলে যান: স্ক্রিনের নিচে ডানদিকে আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
০৩. প্রোফাইল সম্পাদনা করুন: প্রোফাইল পেজে ‘Edit Profile’ (প্রোফাইল সম্পাদনা করুন) বোতামে ট্যাপ করুন।
০৪. ছবি পরিবর্তনের অপশন: ‘Change profile photo’ (প্রোফাইল ছবি পরিবর্তন করুন) অথবা ‘Edit picture or avatar’ (ছবি বা অবতার সম্পাদনা করুন) এ ট্যাপ করুন।
০৫. নতুন ছবি নির্বাচন: ‘New Profile Photo’ (নতুন প্রোফাইল ছবি) বা ‘Upload Photo’ (ছবি আপলোড করুন) নির্বাচন করুন।
০৬. গ্যালারি থেকে বা নতুন ছবি: আপনার ফোন গ্যালারি থেকে একটি ছবি বেছে নিন অথবা নতুন ছবি তুলুন।
০৭. সম্পাদনা ও সংরক্ষণ: ছবিটি প্রয়োজন অনুযায়ী ক্রপ বা জুম করে ‘Done’ (সম্পন্ন) বা ‘Save’ (সংরক্ষণ করুন) ট্যাপ করে পরিবর্তন নিশ্চিত করুন।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বন্ধুরা আশা করি এ ব্লগটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে খুব সহজে ইনস্ট্রগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি পরিবর্তন বা যুক্ত করতে হয়।আপনাদের কোন মূল্যবান প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে করতে পারেন। উওর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই ব্লগটি ভালো ভালো অবশ্যই ফলো করে রাখবেন যাতে নতুন কোন ব্লগ দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান।
